কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় পাঁচ সেনা সদস্যসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
শুক্রবার কুমিল্লা অঞ্চলের সিআইডি'র বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সাংবাদিকদের একথা জানান।
পুলিশ সুপার বলেন, সকালে ঢাকা ও কুমিল্লা সিআইডির সমন্নিত দলটি কুমিল্লায় সিআইডি কার্যালয়ে পৌঁছে তনুর বড় ভাই, চাচাতো বোন লাইজু ও তনুর ২ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে বৃহস্পতিবার রাতে সেনা নিবাসের ৫ সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। হত্যাকাণ্ডের দিন তনু মরদেহ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে কাদের দায়িত্বে ছিল ও তারা কিভাবে দায়িত্ব পালন করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশ সুপার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: