অপরাধ

দুর্নীতির দায়ে রাজউক পরিচালক গ্রেপ্তার

একেএম শফিকুর রহমান
একেএম শফিকুর রহমান

চেক জালিয়াতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের পরিচালক একেএম শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুপুরে দুদকের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

দুদকের উপপরিচালক বলেন, তাকে এখন রাজধানীর রমনা থানায় রাখা হয়েছে। আগামীকাল আদালতে হাজির করে তার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

গত বছরের জুলাইয়ে চেক জালিয়াতির অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। তদন্তের জন্য মামলাটি দুদকে আসে। মামলার তদন্তের প্রয়োজনে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ