অপরাধ

ঢামেকে শিশু চুরি চেষ্টার অভিযোগে আটক ১

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে শাহাজুদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ভোররাতে ১১০ নম্বর ওয়ার্ড থেকে খাদিজা আক্তার নামের আট মাস বয়সী একটি শিশুকে চুরির চেষ্টার অভিযোগে শাহাজুদ্দিনকে ধরা হয়। শিশুটির মা আকলিমা বেগম ঘুমাচ্ছিলেন।

এ সময় শাহাজুদ্দিন শিশুটিকে কোলে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আনসারের সদস্যদের সহায়তায় ওয়ার্ড বয় তাকে ধরে ফেলেন।

পরে শাহাজুদ্দিনকে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। তারা তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ