গাড়ির তেল চুরির অপরাধে বাংলাদেশ বিমানের ২ জন কর্মী ও জেট এয়ারের একজন গাড়ি চালককে এক বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
তিন জন হলেন: মুসফিক, সাজেদুল ও আবুল খালেক। এদের মধ্যে আবু খালেক জেটএয়ারের গাড়ি চালক আর বাকি ২ জন বিমানকর্মী।
শুক্রবার দুপুরে বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের দুই কর্মী ও জেট এয়ারের এক গাড়ি চালক ভ্রাম্যমান আদালতের কাছে তেল চুরির কথা স্বীকার করায় প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ চক্রটি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ বিমানের বিভিন্ন গাড়ির তেল চুরি করে আসছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: