অপরাধ

রিজার্ভ চুরিতে ২০ বিদেশি সনাক্ত: সিআইডি

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরির ঘটনায় ২০ জন বিদেশিকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডি অতিরিক্ত ডিআইজি শাহ আলম।

সোমবার দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাহ আলম বলেন, সনাক্ত যারা হয়েছেন তাদের ইন্টারপুলের মাধ্যমে এনে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের খামখেয়ালির কারণে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় বেশ কয়েকজনকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সন্দেহের তালিকায় রয়েছে—উল্লেখ করে হ্যাকিংয়ে ব্যাংকের কারো সম্প্রিক্ততার প্রমান মিললেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিআইডির এ সদস্য।

যারা বিদেশে গিয়েছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আরো তথ্য খুব শিগগিরি জানানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলেদেশ থেকে সিআইডির দুইটি দল শ্রীলঙ্কা ও ফিলিপাইনে তদন্তের জন্য যায়। বিদেশে ব্যাংকের টাকা চুরির ঘটনা তদন্তের পর বাংলাদেশে ফিরেছেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ