অপরাধ

শফিক রেহমানের বাসায় তল্লাশি, বৈঠকের কথা স্বীকার

শফিক রেহমান
শফিক রেহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা পরিকল্পনার মামলায় গ্রেপ্তার শফিক রেহমানের বাসায় তল্লাশি চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে তার বাসায় অভিযানকালে বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে।

শফিক রেহমানের বাসায় তল্লাশি চালিয়ে জয় সম্পর্কে অর্থের বিনিময়ে এফবিআইয়ের এজেন্টের দেয়া নথিপত্র পেয়েছেন গোয়েন্দারা। জয়কে অপহরণ ও হত্যার চক্রান্তে যুক্তরাষ্ট্রে দণ্ডিতদের সঙ্গে একাধিক বৈঠকের কথাও স্বীকার করেছেন শফিক রেহমান। এ চক্রান্তের সঙ্গে জড়িত আছেন মাহমুদুর রহমানও।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, এই চক্রান্তের সঙ্গে বিএনপির হাইকমান্ডের আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার শফিক রেহমান ৫ দিনের রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি চক্রান্তাকারীদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করার পর রিমান্ডের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে তার বাসায় তল্লাশী চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।

এসময় তার বাসায় জয় সম্পর্কে অর্থের বিনিময়ে এফবিআইয়ের এজেন্টের দেয়া নথি পায় গোয়েন্দারা। সেগুলো জব্দ করা হয়।

ডিএমপির মুখপাত্র সাংবাদিকদের জানান, রিমান্ডে শফিক রেহমান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডিত রিজভী আহমেদ সিজার, এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিক এবং এ দুইজনের মধ্যস্থতাকারী লাস্টিকের বন্ধু জোহানেস থালের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন তিনি।

এছাড়া এ ঘটনায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলেও জানিয়েছেন মনিরুল ইসলাম।

এ সময় বলেন, বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, এই হত্যা মামলা তদন্তের জন্য ডিএমপির একটি গোয়েন্দা দল যুক্তরাষ্ট্রে যাবে বলেও জানান তিনি।

এর আগে দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জয় হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে একাধিক বৈঠকে যোগ দেয়ার কথা স্বীকার করেছেন রিমান্ডে শফিক রেহমান।

মনিরুল ইসলাম বলেন, ওই পরিকল্পনায় যারা অংশ নেবে তারাও উপস্থিত ছিলেন বৈঠকে বলে স্বীকার করেন তিনি।

তিনি আরো বলেন, রিমান্ডে বৈঠকসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া গেছে— সেগুলো কর্মকর্তারা তদন্ত করে দেখছেন তবে এছাড়া তদন্তের স্বার্থে এখন সবকিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত: ১৬ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা পরিকল্পনা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার, পরে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় ডিবি।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারি পুলিশ সুপার (এএসপি) হাসান আরাফাত তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল পরে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।

এর আগে নিজ বাসা ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাসরুকুর রহমান খালেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় গত বছর পল্টন থানার (রাষ্ট্রদ্রোহ) একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাযরুল কবির খান জানান, সাদা পোশাকের কয়েকজন তাকে তুলে যান।

উল্লেখ্য, ২০১৫ সালে পল্টন থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা পরিকল্পনা গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ