অপরাধ

নাজিম হত্যায় আনসার আল ইসলামের সদস্যরা জড়িত: ডিএমপি

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুদ্দিন হত্যার সঙ্গে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৮ সদস্য জড়িত থাকার বিষয়ে সন্দেহ করছে পুলিশ।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনসার আল ইসলামের সদস্যরা পরিকল্পিতভাবে নাজিমকে হত্যা করেছে বলে জানান মুখপাত্র মনিরুল ইসলাম।

এদিকে, দাবিক অনলাইন পত্রিকায় আইএস জঙ্গিরা বাংলাদেশে যে খিলাফত সৃষ্টির কথা বলছে তা উচ্চাভিলাষ বলে দাবি করেছেন তিনি।

নাজিমউদ্দিন হত্যার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই। তবে ডিএমপি মুখপাত্র বলেন, হত্যাকারীদের ধরতে কাজ করে যাচ্ছে পুলিশ। খুব শিগগিরি অগ্রগতি দেখা যাবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে আইএসএর নিজস্ব সাময়িকী দাবিক- এ বাংলাদেশ সম্পর্কে তথাকথিত বাংলাদেশ প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফ তার দেয়া সাক্ষাৎকারে যেসব দাবি করেছেন তা ভিত্তিহীন বলে মন্তব্য করেন ডিএমপির এই মুখপাত্র।

এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে দু-একটি ছোট-খাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় কিছু করা জঙ্গিদের দ্বারা সম্ভব নয়।

কোনো ভাবেই দেশে জঙ্গিদের আর মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না বলে জানান ডিএমপির এই মুখপাত্র।

এ সময় তিনি বলেন, এপর্যন্ত ১৫ থেকে ২০ বাংলাদেশি সিরিয়ায় যুদ্ধে গিয়েছে।

গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সুত্রাপুরের একরামপুর মোড়ে রাত ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিন সামাদকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যান্য অনলাইন অ্যাক্টিভিস্টদের মত তাকেও প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ