পুরান ঢাকার ইসলামপুরের জব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে হত্যার ঘটনায় মসজিদের খাদেমসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
মহানগর পুলিশের কোতোয়ালির সহকারী কমিশনার শাহেনশাহ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ভোররাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুয়াজ্জিন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৪ জনকে আটক হয়েছে। তাদের মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী রয়েছে।
গত ৪ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: