তদন্তের স্বার্থেই দুনীতির মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে এবং আসামীকে গ্রেপ্তারের এখতিয়ার তদন্তকারী কর্মকর্তার বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মামলা সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে আলোচিত দুর্নীতি মামলার আসামীদের গ্রেপ্তারের বিষয়ে কোনো মন্তব্য করেননি সচিব।
এ সময় মার্চ মাসে দুদকে জমা পরা অভিযোগ, মামলা ও বিচার সংক্রান্ত তথ্যও তুলে ধরেন আবু মো. মোস্তফা কামাল।
এছাড়াও পানামা পেপারস ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তের বিষয় নিয়ে দুদকের অবস্থান তুলে ধরেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: