অপরাধ

পাবনায় চরমপন্থি নেতা খুন

পাবনায় চরমপন্থি নেতা খুন
পাবনায় চরমপন্থি নেতা খুন

পাবনার সাঁথিয়ায় উপজেলায় এক ‘চরমপন্থিকে’ কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আল-আমিন (৩৫) উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ভিন্নগ্রামের ফজলাল হোসেনের ছেলে।

আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রোববার সকালে উপজেলার আতাইকুলার ইছামতি নদীর তীরে তার মরদেহ পাওয়া গেছে।

আল-আমিন চরমপন্থি সংগঠন ‘নকশালের’ আঞ্চলিক নেতা— তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি রাজ্জাক বলেন, শনিবার রাতে কোনো এক সময় আল-আমিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর ইছামতি নদীর পাড়ে ফেলে রাখা হয়েছে। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ