জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা ভারতীয় উপমহাদেশের (একিআইএস) কথিত বাংলাদেশ শাখা ‘আনসার আল ইসলাম’।
মঙ্গলবার আনসার আল ইসলামের নামে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে এ দায় স্বীকারের বার্তা প্রচার করা হয়।
বাংলা ও ইংরেজিতে দেয়া টুইট বার্তায় আনসার আল ইসলামের ‘দুঃসাহসী মুজাহিদীনরা’ সমকামীদের গুপ্ত সংগঠন রূপবানের পরিচালক জুলহাজ মান্নান ও তার বন্ধু সামির মাহবুব তনয়কে হত্যা করেছে।
প্রসঙ্গত, রূপবান কোনো গুপ্ত সংগঠন নয়—এটা মূলত সমকামীদের অধিকার বিষয়ক একটি সাময়িকী। এটি ২০১৪ সালের জানুয়ারিতে প্রথম বের হয়। এরপর মাত্র একটি সংখ্যা বের হয়েছিল। জুলহাজ ছিলেন এ সাময়িকীর একজন সম্পাদক।
জুলহাজ ও তার বন্ধু তয়নকে সোমবার সন্ধ্যায় রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: