বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তারকৃতরা হলেন- এমআরএলঅটোব্রিকস গ্রুপের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজা।
শনিবার ভোরে জামালপুরের সুজাকান্দা ও স্টেশন রোড এলাকা থেকে দুদকের একটি দল তাদের গ্রেপ্তার করে।
ওই দলে ছিলেন উপপরিচালক ঋত্বিক সাহা, মো. ইব্রাহিম, শামসুল আলম, এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ফজলে হোসেন ও উপসহকারী পরিচালক শহীদুজ্জামান।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ৫৬টি মামলা করে দুদক। এর আগে এমারেল্ড গ্রুপের আরেক স্বত্বাধিকারী সৈয়দ হাসিবুল গণিকেও গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: