গাজীপুরের টঙ্গী থেকে রোববার প্রায় ৮ হাজার সিম ও অবৈধ ভয়স ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি) সরঞ্জামসহ একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মধ্য আরিচাপুরের ৫ তলা ভবনের একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের প্রায় ৮ হাজার সিম, ভয়েস কল ট্রান্সফারের কাজে ব্যবহৃত সিপিও এবং অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় সাখাওয়াত হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। এ ব্যাপারে সকালে টঙ্গী থানায় মামলা করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: