অপরাধ

মহাখালী ফ্লাইওভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে মালবোঝাই ট্রাক ছিনতাই

মহাখালী ফ্লাইওভার
মহাখালী ফ্লাইওভার

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের উপর গভীর রাতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে মালবোঝাই ট্রাক ও টাকা ছিনিয়ে করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার প্রথম প্রহরে মহাখালীতে ছিনতাইয়ের ঘটনায় সকালে আশুলিয়া থেকে খালি ট্রাকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আহত ব্যবসায়ীরা হলেন: নাসির উদ্দিন (২৩) ও আবদুর রশিদ (৩৭)। দুই ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, ওই খালি ট্রাকসহ দুজনকে বাড়ইপাড়া চেকপোস্টে তল্লাশির সময় আটক করা হয়েছে।

আরমান ও করিম নামে আটক দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যবসায়ীর স্বজন শফিক সাংবাদিকদের বলেন, সোমবার ৩টার দিকে সূত্রাপুর থেকে কাঁচামালবোঝাই ট্রাক নিয়ে তারা টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। মহাখালী ফ্লাইওভারের উপর কয়েকজন দুর্বৃত্ত পিকআপ ভ্যানসহ এসে ট্রাকটিকে আটকায়।

পরে দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও মালবোঝাই ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আশুলিয়ার এসআই আজাদ জানান, ওই ট্রাকে শুকনা মরিচ ছিল, যেগুলো উদ্ধারে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এদিকে, রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়াসক রোডের ৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলার খাটের নিচ থেকে মো. জামিল (৩৫) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতের এইঘটনায় ব্যবসায়ীর স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ব্যবসায়ীর স্ত্রী মৌসুমী জামিলসহ তিন জনকে আটক করা হয়েছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারনা পুলিশের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ