অপরাধ

রাবির শিক্ষক হত্যায় আন্দোলন অব্যাহত

ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী
ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী

অধ্যাপক ড. এ এফ এম রেজাউল হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ-বিক্ষোভ মঙ্গলবারও অব্যাহত রয়েছে।

এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা আজ রাজশাহী গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসমাবেশে যোগ দিয়ে শিক্ষক নেতারা বলেন, রেজাউল করিমের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সারাদেশে এ আন্দোলন চলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের নিহত শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর মেয়ে রিজওয়ানা হাসিন শতভী বলেন, 'মন্ত্রীদের হাতে ক্ষমতা রয়েছে বলেই তারা শুধু দেশের সম্পদ— তাদের নিরাপত্তা দিতে হবে আর শিক্ষকরা কি দেশের সম্পদ নয়?'

বাবা হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত শিক্ষকদের মহাসমাবেশে এ প্রশ্ন তোলেন তিনি।

সমিতির সভাপতি ড. মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনুর সঞ্চালনায় মহাসমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, মহাসচিব ড. এএসএম মাকসুদ কামাল, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মোকাদ্দেস হোসেন, নিহত শিক্ষক রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা শিরা, কন্যা রিজওয়ানা হাসিন শতভী প্রমুখ।

মহসমাবেশে বক্তারা অভিযোগ করেন, একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে— কিন্তু অপরাধীরা শিক্ষক হত্যার মতো জঘন্য কাজ করেও বার বার পার পেয়ে যাচ্ছে শুধুমাত্র বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমনটা হচ্ছে।

শিক্ষকরা নেতারা বলেন, 'আমরা তো শিক্ষক। আমরা নিরস্ত্র। আমাদের অস্ত্র ক্লাসরুম এবং শিক্ষার্থীদেরকে পড়ানো। কিন্তু এই নিরীহ মানুষগুলোকে নিয়মিতই ধারালো অস্ত্রের মুখোমুখি হতে হচ্ছে। সরকারের উচিত যারা দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করছে এসব জাতির কারিগরদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা।'

মহাসমাবেশ থেকে শিক্ষক নেতারা বলেন, 'যতদিন পর্যন্ত অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা আর আশ্বাস চাই না। আমরা বিশ্বাস করতে চাই। আশ্বাসের বাস্তবায়ন চাই। আর কত রক্ত ঝরলে এমন নৃশংসতা বন্ধ হবে?'

বক্তারা আরো বলেন, অধ্যাপক রেজাউল করিম হত্যাকারীরা এখনো ধোরা-ছোঁয়ার বাইরে। আবার নানাভাবে হুমকি দেয়া হচ্ছে শিক্ষকদের। এসব কারণে শিক্ষকদের মাঝে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই শিক্ষকরা আজ হত্যাকারীদের টার্গেটে পরিণত হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে অধ্যাপক রেজাউল করিম হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়া বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নের্তৃবৃন্দের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেয়া হয়।

পরবর্তী কর্মসূচি মানববন্ধন থেকে ঘোষণা দেয়া হবে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু

এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সামনে থেকে মৌনমিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মুকুল মঞ্চে ও প্যারিস রোডেও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে (৫৮) গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ