অপরাধ

পানামা কেলেঙ্কারি: বাংলাদেশি ব্যবসায়ীকে দুদকের জিজ্ঞাসাবাদ

দুদক
দুদক

পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী রাইট স্টার প্রাইভেট লিমিটেডের পরিচালক ও শেয়ার হোল্ডার আজমত মঈনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক এ পর্যন্ত ওই ঘটনায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

পানামা পেপারসের ফাঁস হওয়া নথিতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের নাম রয়েছে এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, গত ৭ এপ্রিল দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভুইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়। এ অনুসন্ধানের অংশ হিসেবেই ব্যবসায়ী আজমত মঈনকে।

জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন- দুদক। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি আজমত মঈন।

এ বিষয়ে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল পরে সাংবাদিকদের জানিয়েছেন, পানামা পেপারস কেলেঙ্কারিতে জড়িত বলে যাদের নাম গণমাধ্যমে এসেছে তাদের মধ্যে ১১ জনকে নোটিশ পাঠিয়েছে দুদক। তাদের মধ্যে ২ জনকে সংশ্লিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি।

নোটিশ পাঠানোদের মধ্যে বাকী ৫ জনকে বৃহস্পতিবার ও সোমবার জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ