রাজধানীর মিরপুরে দুই সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে মিরপুর-১ নম্বরে স্থানীয় সাংসদ আসলামুল হক ও সংরক্ষিত নারী সাংসদ সাবিনা আহমেদ তুহিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। জামাতের ডাকা হরতাল চলাকালে হরতালবিরোধী মিছিল করা নিয়ে দু'পক্ষে সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের ডিসি মাসুদ আহমেদ জানান, রোববার হরতালবিরোধী মিছিল নিয়ে দুই এমপির সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: