অপরাধ

রিজার্ভ চুরিতে ৩টি হ্যাকার গ্রুপ জড়িত

হ্যাকার
হ্যাকার

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৩টি হ্যাকার গ্রুপ জড়িত বলে জানিয়েছে এ ঘটনা তদন্তে বাংলাদেশ নিযুক্ত সিলিকন ভ্যালির সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআইয়ের তদন্তকারীরা। এরমধ্যে পাকিস্তান ও উত্তর কোরিয়ার দুটি হ্যাকার গ্রুপ রয়েছে। তবে তৃতীয় গ্রুপ যারা মূল অপরাধী বলে সন্দেহ তাদের ব্যাপারে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

রিজার্ভ চুরির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সিলিকন ভ্যালির সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ারআই জানিয়েছে ওই চুরিতে তিনটি হ্যাকিং গ্রুপ জড়িত ছিল। বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ মঙ্গলবার এ খবর জানিয়েছে।

ফায়ারআইয়ের দুজন তদন্তকারীর বরাত দিয়ে ওই খবরে বলা হয়েছে, ফরেনসিক তদন্তে ওই চুরির সঙ্গে জড়িত পাকিস্তানি ও উত্তর কোরীয় দুটি হ্যাকার গ্রুপের ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করতে পেরেছেন তারা।

তবে তৃতীয় গ্রুপ যারা ওই চুরির ঘটনার মূল অপরাধী বলে সন্দেহ করা হচ্ছে তাদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য মেলেনি। তাই তদন্তকারীরা বলতে পারছেন না তারা কোনো অপরাধমূলক নেটওয়ার্ক বা অন্যকোনো দেশের এজেন্ট কি-না।

এর আগে মঙ্গলবার সুইজারল্যান্ডের বাসেলে আর্থিক লেনদেনের বার্তা আদানপ্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান- সুইফট এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

পরে যৌথ বিবৃতিতে ওই অর্থ চুরির সঙ্গে যারাই জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার ব্যাপারে সবাই একযোগে কাজ করবে বলে জানানো হয়।

এদিকে, ওই চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অন্তত একজন কর্মকর্তা জড়িত ছিল বলে এফবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে।

আর নিজেদের টেকনিশিয়ানদের দায়িত্বে অবহেলার কারণেই বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হ্যাকাররা ঢুকতে পেরেছিল—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে সুইফট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ