অপরাধ

টঙ্গীতে দুই যুবক খুন

টঙ্গীতে দুই যুবক খুন
টঙ্গীতে দুই যুবক খুন
গাজীপুরের টঙ্গীতে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবার পরিজন কে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যাদের একজনকে গভীর রাতে ‘বাড়ি থেকে ডেকে’ নেয়া হয় এবং তা ‘দেখে ফেলায়’ অন্য জনকে ধরে নিয়ে যাওয়া হয়। বলে টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম জানান, শনিবার রাতে টঙ্গীর বাস্তুহারার চার ব্লকের সাত্তারনগর এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন মো. শরিফুল ইসলাম শরিফ (৩২) ও জুম্মন মিয়া (২৪)। তাদের বাড়ি এরশাদনগর এলাকায়। এসআই জহুরুল বলেন, রোববার সকালে সাত্তারনগর এলাকার একটি ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বাদল মিয়া। সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ করা হয়েছে, তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে জানান তিনি। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, নিহত দুজনের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, নিহত শরিফ স্বেচ্ছাসেবক লীগ কর্মী এবং জুম্মন খেলনা বিক্রি করতো এবং রিকশা চালাতো। কাউন্সিলর বাদল মিয়া বলেন, রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক শরিফকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাস্তায় জুম্মন তাদের দেখে ফেলায় তাকেও ধরে নিয়ে যায়। যারা ডেকে নিতে এসেছিল, তারা শরিফের পরিচিত এবং ক্লোজড সার্কিট ক্যামেরায় তাদের ছবি রয়েছে বলে দাবি করলেও কারও নাম প্রকাশ করেননি তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ