অপরাধ

বুথে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে চীনা নাগরিক আটক

হুয়াং হো
হুয়াং হো

রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে এক চীনা নাগরিককে আটক করেছে র্যা ব।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যা ব-২ এর মেজর আতাউর রহমান।

র্যা ব জানায়, সকালে চীনা নাগরিক হুয়াং হো এলিফ্যান্ট রোডের ওই এটিএম বুথ থেকে দুটি ইন্টারন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে ১১ বার টাকা তোলার চেষ্টা করেন। এ সময় তিনি ৬৬ হাজার টাকা উত্তোলন করেন।

বুথ নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে র্যা ব সদস্যরা ওই চীনা নাগরিককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎক্ষণিক সংবাদ বিফ্রিংয়ে র্যা ব জানায়, চীনা ওই নাগরিকের কাছ থেকে উদ্ধার হওয়া কার্ডগুলো প্রাইম ব্যাংকের নয়। আটক ব্যক্তি দুটি ইন্টারন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে ১১ বার টাকা উত্তোলনের চেষ্টা করেন। এ সময় তিনি ৬৬ হাজার টাকা উত্তোলন।

উদ্ধারকৃত কার্ড দুটির মধ্যে একটি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের অপর কার্ডটি কোন ব্যাংকের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ