কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দেহে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখতে দুই সেনাসদস্যসহ সন্দেহভাজনদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
খুব দ্রুতই ডিএনএ পরীক্ষার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দায়িত্বে থাকা বিশেষ সুপার নাজমুল করিম খান বলেন, ডিএনএ রিপোর্টে তনুর পরিধেয় কাপড়ে ৩ জনের স্পার্মের ডিএনএ প্রোফাইলের আলামত পাওয়া গেছে।
এর আগে তনুর মরদেহের প্রথম দফা ময়নাতদন্তে ধর্ষনের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল। আদালতের আদেশে কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করা হলেও এখনো সেই প্রতিবেদন পাওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: