অপরাধ

দুর্নীতি প্রতিরোধ করলেই দেশ দুর্নীতিমুক্ত হবে

ড. আনিসুজ্জামান
ড. আনিসুজ্জামান

দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে দুর্নীতি দমনের চেয়ে বেশি প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ— এজন্য মানুষের মূল্যবোধ জাগ্রত করতে হবে বলে জানিয়েছেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

বৃহস্পতিবার সকালে দুদক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আনিসুজ্জামান বলেন, দুর্নীতি রোধে মানুষের মূল্যবোধ জাগ্রতের পাশাপাশি দুদক কর্মকর্তাদের নৈতিকতার জায়গায় ঠিক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে দুর্নীতি মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি।

এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক মানুষের সেবায় নিয়োজিত— এটাকে বাঘের সঙ্গে তুলনা করা ঠিক নয়।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদকের সঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে। দুদক মানুষকে ভয় দেখিয়ে কোনো কাজ করছে না বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কার দেয় দুর্নীতি দমন কমিশন-দুদক ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ