অপরাধ

এটিএম বুথ জালিয়াতি: চীনা নাগরিক জু জিয়ানহুই ১ দিনের রিমান্ডে

জু জিয়ানহুই
জু জিয়ানহুই

রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে জালিয়াতি করে টাকা তোলার মামলায় গ্রেপ্তার নাগরিক জু জিয়ানহুইকে (৩৮) একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলমগীর কবির এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান এ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এ আসামি ১৮ মে নিউমার্কেট থানাধীন বাটা সিগন্যাল মোড়ে প্রাইম ব্যাংকের একটি এটিএম বুথ থেকে ৬৬ হাজার টাকা তোলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই বুথের নিরাপত্তারক্ষী তাকে আটক করেন। পরে নিরাপত্তাকর্মী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ র্যা বকে খবর দেয়।

পরে র্যা ব এসে তাকে আটক করে। এ ঘটনায় আজ- বৃহস্পতিবার নিউমার্কেট থানায় মামলা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে, এ আসামির সঙ্গে আরো দুজন অজ্ঞাত চীনা নাগরিক জড়িত আছেন। তার কাছ থেকে তিনটি এটিএম কার্ড উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কার্ড চায়নিজ। অজ্ঞাত ওই দুই চীনা নাগরিকের সহায়তায় এই আসামি অন্যের এটিএম কার্ড ব্যবহার করে প্রাইম ব্যাংকের বুথ থেকে টাকা তোলেন। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ