অপরাধ

ব্লগার হত্যা: ৬ জঙ্গিকে ধরতে পুরস্কার ঘোষণা

জঙ্গি
জঙ্গি

অভিজিৎ রায়-দীপন- নীলাদ্রিসহ কয়েকজন ব্লগারকে হত্যায় সন্দেহভাজন ৬ জনের ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সন্দেহভাজন ৬ হলো : এবিটির অন্যতম সংগঠক শরীফ ও সেলিম এবং সদস্য সিফাত, রাজু, সিহাব ও সাজ্জাদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির পক্ষ থেকে পাঠানো সন্দেহভাজন ৬ জনের ছবিসহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সঠিক নাম-ঠিকানা পরিচয়সহ তাদের ধরিয়ে দেয়ার জন্য তথ্যদাতাকে পুরস্কার দেয়া হবে। এ জন্য সর্বসাধারণের সহযোগিতাও কামনা করা হয়।

আর বলা হয়, এবিটির শীর্ষ সারির দুই সংগঠক শরিফুল ওরফে সাকিব ও সেলিম ওরফে ইকবালকে ধরিয়ে দেয়ার জন্য ৫ লাখ টাকা করে এবং সদস্য সিফাত ওরফে সামির, আঃ সামাদ ওরফে সুজন, শিহাব ওরফে সুমন এবং সাজ্জাদ ওরফে সজিবের জন্য ২ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে।

এ বিষয়ে তথ্য দেয়ার জন্য ০১৭১৩৩৭৩১৯৪, ০১৭১৩৩৭৩১৯৮, ০১৭১৩৩৭৩২০৬ এবং ০২-৯৩৬২৬৪০ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়াও [email protected]এ ঠিকানায় ইমেইলও পাঠানো যাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ