কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ময়নাতদন্তকারী টিমের প্রধান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডাক্তার কামদা প্রসাদ সাহা তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজে তার কার্যালয়ে ডাকযোগে এ চিঠি পাঠানো হয়। পরে দুপুরে তার কার্যালয়ে তিনি সাংবাদিকদের হাতে লেখা চিঠিটি পড়ে শোনান।
চিঠিতে তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত নির্দিষ্ট ফরমেটে দেয়ার কথা লিখা হয়।
চিঠি পেয়ে ডাক্তার কামদা প্রসাদ ব্যাপারটি সিআইডি ও পুলিশ কর্তৃপক্ষকে জানিয়ে তাদের পরামর্শ মোতাবেক কুমিল্লা মেডিকেল কোতয়ালী মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: