চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের খতিবনগর এলাকায় পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের সমর্থকরা মহসিনকে কুপিয়ে হত্যা করেছে অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজদ্দৌলার।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সকালে তারা মহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সেখান থেকে বিদ্রোহী প্রার্থী সিরাজদ্দৌলার কিছু পোস্টার ও লিফলেট পাওয়া যায়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজদ্দৌলার অভিযোগ করেন, কয়েকদিন আগে নৌকার প্রার্থীর লোকজন দোকান ভাঙচুর ও মালামাল লুট করেছে।
ওই ঘটনার পর উল্টো সিরাজদৌল্লার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছে এবং মহসিনকে ১২ নম্বর আসামি করা হয়েছে।