অপরাধ

বিএনপি নেতা আসলাম চৌধুরীর রাষ্ট্রদ্রোহ মামলা

আসলাম চৌধুরী
আসলাম চৌধুরী

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাজধানীর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ অভিযোগে মামলা করা হয়েছে।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়।

এর আগে বিএনপির এ নেতা বিরুদ্ধে মামলার কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম ভবনে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের উপযুক্ত তথ্য-প্রমাণ পুলিশ কাছে আছে।

তিনি বর্তমান সরকারকে উৎখাত করে দেশে অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন—এজন্য তার বিরুদ্ধে আজই মামলা দায়ের করা হবে।'

গত ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে 'ষড়যন্ত্রে' জড়িত থাকার অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলাম চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। ইসরায়েলের লিকুদ পার্টির নেতার সঙ্গে বৈঠকের অভিযোগে আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের নির্দেশ দেয় সরকার। দেশের প্রতিটি বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কবার্তা পাঠায় গোয়েন্দা সংস্থা।

গত ২৪ মে আসলাম চৌধুরীকে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ দুই মামলায় দশ দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে সাত দিনের রিমান্ড শেষে ওই দিন দুপুরে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করা হয়।

সম্প্রতি ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ইসরায়েলের নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। তবে আসলাম ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে ব্যবসায়িক কারণে বিভিন্নজনের সঙ্গে তার দেখা হওয়ার কথা বলেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ