বৈরী আবহাওয়ার কারণে খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেতে না পারায় সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর আত্মসমর্পন স্থগিত করা হয়েছে।
রোববার সকালে বনদস্যুদের ব্যবহৃত ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ডগুলি র্যা বের কাছে তুলে দেয়।
এই প্রথম কোন বনদস্যু বাহিনীর প্রধান তার সদস্যদের নিয়ে আত্মসমর্পন করছেন।
জলদস্যু দমনে গত দুই বছরে ১ হাজার ৩৩৭টি যৌথ ও র্যা বের ৭৭টি একক অভিযান পরিচালিত হয়েছে। সুন্দরবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব অভিযানে ৩৬ জলদস্যু নিহত হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: