অপরাধ

এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা

মোস্তাফিজুর রহমান চৌধুরী
মোস্তাফিজুর রহমান চৌধুরী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে বাঁশখালী থানায় এ মামলা দায়ের করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একে এম হাফিজ আখতার বলেন, মামলায় এমপি ছাড়াও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অন্য আসামিদের নাম ও মামলার বিবরণ সম্পর্কে তিনি জানাতে পারেননি।

তিনি আরো বলেন, এমপিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।

এদিকে, এমপির বিরুদ্ধে মামলার ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্য কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না।

পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে এমপি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওইদিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে এমপির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়।

একইসঙ্গে বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ