চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
রাত তিনটার দিকে নগরীর পাঁচলাইশ থানার শুলক বহরের একটি গ্যারেজ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।
এছাড়া গতকাল রাতে এ হত্যায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা কয়েকজনকে আসমি করে দুটি মামলা করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে নগরীর জিইসি মোড়ের কাছে ও আর নিজাম রোডে মোটরসাইকেলআরোহী ৩ দুর্বৃত্ত মাহমুদার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গত এপ্রিলে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়া বাবুল আক্তার চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত এপ্রিলে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হওয়া বাবুল আক্তার চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পদোন্নতির আগে বাবুল আক্তার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর-দক্ষিণ জোনের দায়িত্বে ছিলেন। গত সপ্তাহে চট্টগ্রাম থেকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে যোগ দেন বাবুল আক্তার।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার ঘটনায় সোমবার অজ্ঞাতনামা কয়েকজনকে আসমি করে দুটি মামলা করেছে পুলিশ।
এছাড়া এই হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল রাত তিনটার দিকে নগরীর পাঁচলাইশ থানার শুলক বহরের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।