ঢাকার পল্লবীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মঙ্গলবার সন্দেহভাজন দুই জেএমবি সদস্যে মারা গেছে। নিহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।
পল্লবী থানার এসআই আনোয়ার হোসেন জানিয়েছেন, ভোর ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি অভিযানের সময় সন্দেহভাজন ওই জঙ্গিরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুইজন উত্তরবঙ্গ থেকে আসা জেএমবি নেতা। পুলিশ তাদের আসল পরিচয় জানার চেষ্টা করছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩টি গুলি ও ৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: