নাটোরে খ্রিস্টান মুদি দোকানি সুনীল গোমেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার আব্দুল্লাহ মামুন সবুজকে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা এগারোটার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল আমিন এ আদেশ দেন।
এর আগে সোমবার সবুজকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায় গোয়েন্দা পুলিশ। আজ এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে তদন্তে সহায়তার জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা এরই মধ্যে নাটোরে পৌঁছে কাজ শুরু করেছেন।
রোববার সকালে গির্জায় প্রার্থনা শেষে বাড়ির পাশে নিজ দোকানে যান তিনি সুনীল গোমেজ। সেখানেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: