অপরাধ

রাজধানীতে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

রাজধানীর রামপুরায় ও তুরাগে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বালুর মাঠের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার র্যা ব-৩ এর অপারেশন অফিসার আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বুধবার বিকেলে ছিনতাইয়ের সময় একটি পিস্তল, একটি রিভলবার ও তিনটি গুলিসহ তাকে আটক করা হয়। এরপর রাতে তাকে নিয়ে বালুর মাঠ এলাকায় অভিযান চালালে সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে। এ সময় গোলাগুলিতে আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয় হলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।

এদিকে, র্যা ব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, তুরাগের প্রত্যাশা সেতুর কাছে একটি চেকপোস্টে ছিনতাইকারীদের সঙ্গে র্যা বের গোলাগুলিতে নজরুল নামের এক যুবক আহত হয়।

পরে নজরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যা ব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ