অপরাধ

মোসাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেন আসলাম

আসলাম চৌধুরী
আসলাম চৌধুরী

সরকার উৎখাতের ষড়যন্ত্রে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মোসাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আসলাম চৌধুরী।

প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে বৃহস্পতবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের-ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

এর সঙ্গে আর কারা জড়িত ছিল— সে বিষয়েও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানান তিনি।

এ সময় তিনি আরো বলেন, সাম্প্রতিক সময় দেশে গুপ্ত হামলা করে সংখ্যালঘুদের হত্যার ও মোসাদের সঙ্গে আসলাম চৌধুরীর সাক্ষাতের শিকারোক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে।

তিনি আরো বলেন, গুপ্ত হত্যার বিষয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।

রিমান্ডে মোসাদের সদস্যের সঙ্গে আলাপের কথা আসলাম স্বীকার করেছে বলে জানিয়েছে মহানগর পুলিশের এ মুখপাত্র।

এছাড়া, দেশে যেসব জঙ্গি সংগঠন আছে তাদের বেশির ভাগ সদস্যই জামাত-শিবির থেকে এসেছে বলে জানান মনিরুল ইসলাম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ