জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসী দমনে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে-শনিবার জামাত-শিবির কর্মীসহ আরো ৫ শতাধিককে আটক করা হয়েছে।
তাদের মধ্যে ৩৭ জন জঙ্গি সদস্য বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নড়াইল জেলার সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
এসময় এক জামাত কর্মীসহ ৫৭ জনকে আটক করা হয়। লোহাগড়া থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে।
এদিকে, বিশেষ অভিযানে নাটোরের বিভিন্ন স্থান থেকে পুলিশ ১৬ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, গাজীপুর, ময়মনসিংহ, মাগুরা, সাতক্ষীরা, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রংপুর, পাবনা ও লালমনিরহাট থেকে বিভিন্ন মামলার চার শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: