নাটোরে খ্রিষ্টান মুদি দোকানি সুনীল গোমেজ হত্যায় জড়িত সন্দেহে বাড়ির আরেক ভাড়াটেকে গ্রেপ্তার দেখিয়ে রোববার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার রাতে সুনীল গোমেজের হত্যাকারী সন্দেহে তার বাড়ির ভাড়াটে মনোয়ারা বেগম মনিকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
এরআগে, ওই ঘটনায় গত ৫ জুন সুনীলের বাড়ির আরেক ভাড়াটেকে গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হয়।
এদিকে, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকাল ১১টার দিকে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে।
গত ৫ জুন সকালে বাড়ির পাশের নিজ দোকানেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সুনীল গোমেজকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: