অপরাধ

পুলিশের সাঁড়াশি অভিযানে তিন হাজারের বেশি আটক

আটক
আটক

জঙ্গি ও তালিকাভুক্ত সন্ত্রাসী দমনে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামাত-শিবির কর্মীসহ ৩ হাজার ২৪৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ৩৪ জনকে জঙ্গি সদস্য বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।

নড়াইলের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মতো অভিযান চালায় পুলিশ। এ সময় জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী আল মামুনকে আটক করে তারা। এছাড়া ২ জামাতকর্মীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলা থেকে অভিযুক্ত ২ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জেলার ৬টি থানায় রাতভর অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের সাঁড়াশি অভিযানে কুমিল্লায় ১৭টি থানায় অভিযান চলেছে। এসময় মাদকদ্রব্য ও অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় ২ জন বিএনপিকর্মী ও ৭ জন জামাত-শিবির কর্মীসহ ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

রোববার রাতভর গাজীপুরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৮৪ জনকে গ্রেপ্তার করেছে। গত তিনদিনে গাজীপুরে গ্রেপ্তার করা হয়েছে এক জেএমবি সদস্যসহ ৩২৫ জন আসামিকে। জয়পুরহাটে ৫ জেএমবি সদস্যসহ গ্রেপ্তার করা হয়েছে ৪৩জনকে।

এছাড়া দিনাজপুর, নাটোর, নেত্রকোনা, সাতক্ষীরা, লালমনিরহাটে, চুয়াডাঙ্গাসহ দেশের অন্যান্য জায়গা থেকে জঙ্গি সদস্যসহ গ্রেপ্তার করা হয় ২ হাজার ৮৪০জনকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ