অপরাধ

আনসারুল্লাহ বাংলাটিম-জেএমবি গুপ্ত হত্যা চালাচ্ছে: মনিরুল

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

দেশে জঙ্গি অর্থায়নে কোন কোন প্রতিষ্ঠান ও ব্যক্তি জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে— বলে জানিয়েছেন পুলিশের জঙ্গি ও সন্ত্রাস দমন ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, কয়েকটি রাজনৈতিক দল ও জঙ্গি সংগঠনগুলোর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ইচ্ছার মিল পাওয়া গেছে। দেশের চলমান গুপ্ত হত্যা আনসারুল্লাহ বাংলাটিম ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চালাচ্ছে।

তিনি আরো বলেন, এ দুই সদস্য চট্টগ্রামের বাসিন্দা— তারা একটি বৈঠক করতে ঢাকায় এসেছে এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে অর্থ সংগ্রহ করে থাকেন ও দাওয়াত কার্যক্রমে সংশ্লিষ্ট।

কিছু কিছু ব্যবসায়ী জঙ্গি সংগঠনগুলোকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে বলেও জানান পুলিশের জঙ্গি ও সন্ত্রাস দমন ইউনিটের প্রধান।

মনিরুল ইসলাম বলেন, জঙ্গি গোষ্ঠীগুলোর যেসব কর্মী চাকরি করে তারাও অর্থের যোগান দিয়ে থাকে। এসব অর্থ যোগানদাতার বিষয়ে তদন্ত চলছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরতে কয়েকটি চক্র কাজ করছে।

জঙ্গি ও রাজনৈতিক দলগুলোই এর জন্য বেশি দায়ী বলেও দাবি করেন এ পুলিশ কর্মকর্তা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্রসফায়ারে কোনো সন্ত্রাসী বা পুলিশ সদস্য মারা যাবে এটা কারো কাম্য নয়। তবে ক্রসফায়ারে কোনো সন্ত্রাসী মারা গেলে সংশ্লিষ্ট মামলার তদন্তে সমস্যা হয় না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ