রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আইদুল ওরফে মামা সাগর নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এসএমএসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তথ্য থেকে জানা যায়, নিহত মামা সাগর কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ ছিলেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: