অপরাধ

সাঁড়াশি অভিযানে দশ জঙ্গিসহ আটক ৩৩৫

আটক
আটক

সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানের ৬ষ্ঠ দিন বৃহস্পতিবার দশ জঙ্গিকে আটক করেছে পুলিশ। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে আটক হয়েছে জামাত-শিবিরের কর্মীসহ ৩৩৫ জন।

সন্ত্রাস ও জঙ্গি দমনে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযানে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন জেএমবি সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ অভিযানে সাতক্ষীরা থেকে ৫৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১১ জনই জামাত-শিবিরের কর্মী।

এদিকে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা অভিযানে নড়াইলে ৫ জামাত-শিবির কর্মিসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ।

এছাড়া, রাতভর অভিযানে যশোরে ৬৯ জন, নাটোরে ৪৫ জন, পিরোজপুরে ৩৮ জন, কুড়িগ্রামে ২৬ জন ও মেহেরপুরে ১৩ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন মামলার আসামিসহ নানা অভিযোগে তাদের আটক করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ