প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে শিহাব ওরফে সাইফুল ওরফে সুমন ওরফে সাকিব নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কাউন্টার টেররিজম অ্যাণ্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে টুটুলসহ তিনজনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুবৃর্ত্তরা। এসময় তারা গুলিও করে। ওই হামলায় টুটুল ছাড়া আহত হন কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসু।
হামলায় অংশ নেয়া বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মনিরুল ইসলাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: