অপরাধ

শিক্ষক হত্যাচেষ্টা: ফাহিমসহ ৬ জনকে আসামি করে মামলা

 রিপন
রিপন

মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করার ঘটনায় ফাহিমসহ ৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।

জিয়াউল মোরশেদ বলেন, ফাহিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও ফাহিমকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

শিক্ষক হত্যাচেষ্টায় স্থানীয়দের সংশ্লিষ্টতা আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এদিকে, কলেজ ক্যাম্পাসে এ ধরনের হামলার ঘটনায় হতবাক অন্যান্য শিক্ষক ও এলাকাবাসি। স্থানীয় কিছু দুর্বৃত্তের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা তাদের।

বুধবার বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার সময় ফাহিমসহ ৩ জন সন্ত্রাসী রিপন চক্রবর্তীকে কুপিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ফাহিমকে আটক করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ