অপরাধ

সাঁড়াশি অভিযানের শেষ দিনে আটক ৩৫২

আটক
আটক

দেশজুড়ে পুলিশের এক সপ্তাহের জঙ্গি-সন্ত্রাসী বিরোধী সাঁড়াশি অভিযানের শেষ দিনে ১৭ জঙ্গিসহ আটক হয়েছে ৩৫২ জন। এদের মধ্যে জেএমবির দুই জঙ্গি ও হিজবুত তাহরীরের এক সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জেএমবি'র দুই জঙ্গি বাংলা ভাইয়ের সহযোগী ছিল বলে জানা গেছে।

সপ্তাহব্যাপী অভিযানে চিহ্নিত ও সন্দেহভাজন ১৯৪ জঙ্গিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিভিন্ন মামলায় প্রায় ১৪ হাজারের কাছাকাছি গ্রেপ্তার করা হয়েছে।

এ মাসের নয় তারিখ, পুলিশ সদর দপ্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে জঙ্গি ও সন্ত্রাস দমনে সারাদেশে সপ্তাহব্যাপী অভিযানের ঘোষণা দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক। পরদিন থেকেই রাজধানীসহ সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়।

সপ্তাহব্যাপী এ অভিযানে ১৭ জঙ্গিসহ মোট ১৯৪ জঙ্গিকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী ও বিভিন্ন মামলার আসামীসহ মোট গ্রেপ্তার ১৪ হাজারের কাছাকাছি।

পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম দিনে জঙ্গি সন্দেহে ৩৭ জন, ২য় দিনে ৪৮, তয় দিনে ৩৪, ৪র্থ দিনে ২৬, ৫ম দিনে ২১, ৬ষ্ঠ দিনে ১০, ৭ম দিনে ১৭ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৫১ জন জামাআতুল মাজাহিদীন বাংলাদেশের সদস্য। ২১ জন হিজবুত তাহরীরের। এছাড়া, অন্যান্য জঙ্গি সংগঠনের ২২ জন।

অভিযানের শেষদিনে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ২৪ ঘণ্টায় ধরা পড়েছে ৩৬২ জন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের অভিযুক্ত দুই জেএমবি ও রাউজানে হিযবুত তাহরীর এক সদস্যকে আটক করা হয়েছে।

যশোরে বিভিন্ন মামলার ৮৩ জন আসামিকে আটক করে পুলিশ। এর মধ্যে ৯ জন সন্দেহভাজন জামাত-শিবির কর্মী।

নড়াইল থেকে ৫ জামাত কর্মীসহ ৫৩ জন ও রংপুরে এক জামাতকর্মীসহ ৭৪ জন রয়েছে।

এছাড়াও নাটোর, হবিগঞ্জ ও লালমনিরহাটসহ দেশের অন্যান্য জায়গায় আটক করা হয় ৯৭ জনকে। মৌলভীবাজার থেকেও ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ