মাগুরার মঘিরঢাল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শনিবার পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে কামাল নামে এক ডাকাত নিহত হয়েছেন।
সদর থানার উপপরিদর্শক আবু হেনা মিলন জানান, রাত ৩.০০ টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় টহল পুলিশের একটি দল সেখানে পৌঁছালে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে, ওইসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ার পর ডাকাতেরা পিছু হটে। পরে সেখানে আহত অবস্থায় কামাল হোসেন ওরফে কামাল নামের এক ডাকাতকে পাওয়া যায়। তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করে।
ডাকাত সর্দারের নাম কামাল হোসেন ওরফে কামাল। তার বাড়ি সাতক্ষীরার আশাসুনিতে। তার নামে দুইটি হত্যা মামলাসহ ২৯টি মামলা বিভিন্ন জেলায় রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান একটি চাপাতি, একটি রামদা, একটি করাত ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।