অপরাধ

এসপির স্ত্রী হত্যা: ১৩ দিনেও রহস্য উদঘাটন হয়নি

মিতু
মিতু

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার পর ১৩ দিন পেরিয়ে গেলেও ঘটনার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করার দাবি করলেও এখনো নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। তবে কারাবন্দি জেএমবি সদস্য বুলবুলের লেখা চিঠির সূত্র ধরে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হলেও ১৩ দিনেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

ওই ঘটনার সিসিটিভির ফুটেজ মিললেও তা ঝাপসা হওয়ায় আসামিদের সনাক্ত করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। আর ২ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়নি পুলিশ।

তদন্তের প্রথম থেকেই জঙ্গি সংশ্লিষ্টতাকে গুরুত্ব দিচ্ছে পুলিশ। সম্প্রতি পুলিশের হাতে আসা কারাগার থেকে সহযোগিদের পাঠানো জেএমবি সদস্য বুলবুলের লেখা চিঠির সূত্র ধরেই অনুসন্ধান নেমেছে পুলিশ। সেই চিঠিতে পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আহবান জানিয়েছিল বুলবুল।

বুলবুল কাকে উদ্দেশ্য করে এ চিঠি লিখেছিলেন তা জানা না গেলেও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জেএমবির শীর্ষ কোন নেতার কাছেই এটি লেখা হয়েছিল। তাই বুলবুলকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ