অপরাধ

ব্লগার অভিজিৎ হত্যা

মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

শরীফ
শরীফ

রাজধানীর খিলগাঁও এলাকায় কথিত বন্দুকযুদ্ধে রোববার মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি শরীফ নিহত হয়েছে।

দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য নিশ্চিত করেন।

বাতেন বলেন, রোববার রাত ২টার পর রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এক যুবক। নিহত ওই যুবকের নাম শরিফুল। যিনি লেখক অভিজিৎসহ অন্যান্য ব্লগার হত্যার সঙ্গে জড়িত।

শরিফ বিভিন্ন সময় একাধিক ছদ্মনাম নিয়ে আত্মগোপন করে আসছিল। শরিফ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক ও আইটি শাখার শীর্ষ পর্যায়ের নেতা ছিলো বলেও জানার তিনি।

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও কেন বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায় আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় তারা।

গত মে মাসে কমপক্ষে ১০ টি মামলার ৬ আসামিকে ধরতে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করে পুলিশ। এর মধ্যে সুমন হোসেন পাটোয়ারী বুধবার রাজধানী থেকে গ্রেপ্তারের পর এখন পুলিশি রিমান্ডে আছে। আর বাকী ৫ জনের একজন শরিফ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হলেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ