অপরাধ

এসপি পত্নী খুন: সিসি টিভির নতুন ফুটেজ নিয়ে কাজ চলছে

মাহমুদা খানম মিতু
মাহমুদা খানম মিতু

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকারীদের ধরতে সিসি টিভির নতুন ফুটেজ নিয়ে কাজ করা হচ্ছে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস আচার্য্য।

এ ফুটেজ নিয়ে পুলিশি তদন্তে কিছুটা অগ্রগতি হলেও এখনো কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ।

এদিকে, এ হত্যা মামলায় রিমান্ডে থাকা দুইজনের মধ্যে রবিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে— এখন আরেক সন্দেহভাজন গুন্নুকে জিজ্ঞাসাবাদ করা হবে।

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যার পর পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজের বেশিরভাগই ছিল অস্পষ্ট। মোটরসাইকেলে করে পালানো খুনিদের চেহারা স্পষ্ট করে দেখা যায়নি। ফলে খুনিদের শনাক্ত করাও যায়নি। এছাড়াও, আশপাশের কয়েকটি ক্যামেরা ওই সময় বন্ধ ছিল। ওই সময়ে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার কারণ খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে খুনিদের ধরতে সংগ্রহ করেছে সিসি টিভির আরো কিছু ফুটেজ।

এদিকে, হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এরইমধ্যে ৭ দিনের রিমান্ডে থাকা শাহজামান রবিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। তবে তার কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা সে বিষয়ে পুলিশ কিছু বলছে না।

গত ৫ জুন, ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে দৃর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ হারান মিতু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ