চট্টগ্রামের পাঁচলাইশ ও ডবলমুরিং এলাকায় পৃথক পৃথক ঘটনায় ছুরিকাঘাতে তিন জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগে নারীঘটিত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই জন ছুরিকাঘাতে আহত হন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, নগরীর ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় বদিউজ্জামান সাগর নামে এক পোশাক শ্রমিককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। হাসপাতালের নেয়ার পর তার মৃত্যু হয়।
তারা হলো: বায়েজিদ আমীন কলোনী এলাকায় ইয়াছিন (১৬), পাঁচলাইশ থানার এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় মিজানুর রহমান (১৮) ও ডবলমুরিং দেওয়ানহাট এলাকায় সাগর (১৮)।
পাঁচলাইশ থানার এম নাজের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মিজানুর রহমানের এবং বায়েজিদ থানার আমিন কলোনির আনসার ক্যাম্পের পাশের মাঠ থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের ঘাড়ে ও পিঠে চাপাতিঘাতের চিহ্ন রয়েছে।
পাঁচলাইশ থানার এএসআই মোমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে জড়িত সন্দেহে ৫জনকে আটক করা হয়েছে।– তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।