অপরাধ

মিতু হত্যাকাণ্ড: বাসায় ফিরেছেন বাবুল আক্তার

মাহমুদা খানম মিতু
মাহমুদা খানম মিতু

বহুল আলোচিত এসপি পত্নী মাহমুদা খানম মিতু হত্যা ঘটনায় স্বামী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে বাসায় ফেরত পাঠিয়েছে পুলিশ।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ।

তিনি বলেন, মিতু হত্যায় কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে-- তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে দুপুরের রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এ হত্যাকাণ্ডের বিষয়ে জানান জন্য তাকে নিয়ে আসা হয়েছে।

গতকাল-শুক্রবার রাতে, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মঈনুল ইসলাম এসপি বাবুল আক্তারকে নিয়ে যান বলে জানা গেছে।

নুতন চাঞ্চল্যকর মোড় নিয়েছে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত। আইজিপি দেখা করতে বলেছে, এ কথা বলে গতকাল রাতে রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ।

এদিকে, আটককৃতদের চিহ্নিত করতে পুলিশ বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাবুলকে নিয়ে যাওয়ার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে তার স্বজনরা। তবে এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি।

বাবুলকে বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার শ্বশুর মোশাররফ হোসেন।

তিনি বলেন, মিতু হত্যার ঘটনা অন্য দিকে মোড় নেয়া হচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

নানা গুঞ্জনের পর এ ঘটনা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সকালে ঢাকা ক্লাবে মাদকবিরোধী এক অনষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মিত হত্যা মামলার চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে বাবুল আক্তারকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে ১৩ জনু মিতু হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাবন্দি এক জেএমবি সদস্য ফুয়াদ ওরফে মোহাম্মদ বুলবুলকে ৭ দিনের রিমান্ডে নেয় চট্টগ্রাম পুলিশ।

দুপুরে বুলবুলকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে পুলিশ।

জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর নিহত মিতুর স্বামী তৎকালীন অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তারের নেতৃত্বে ডিবি পুলিশ কর্ণফুলী থানার খোয়াজনগরে অভিযান চালিয়ে বুলবুলসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের বিস্ফোরক শাখার প্রধান মো. জাবেদ ওরফে জায়েদকে নিয়ে গোয়েন্দারা আরেকটি অভিযানে গেলে সে কুয়াইশ এলাকায় গ্রেনেড বিস্ফোরণে মারা যান।

এরআগে গত রোববার মিতু হত্যার ঘটনায় আটক ২ দুই জনকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরআগে এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদলানো হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (দক্ষিণ) জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী রকিব উদ্দিন এর আগে তদন্তের দায়িত্বে ছিলেন বলে জানান তিনি। এ মামলার গতি ফিরেতে এ পরিবর্তন আনা হয়েছে।

এদিকে, এ মামলায় গ্রেপ্তার আবু নসুর গুন্নু ও শাহ জামান ওরফে রবিন নামে দুজনকে আদালতে হাজির করার পর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম আদালত। মিতু হত্যায় ঘটনায় চট্টগ্রামের শীতলঝর্না থেকে শাহ জামান ওরফে রবিন নামে একজনকে আটক করে পুলিশ।

তিনি এ ঘটনার ‘মূলহোতা সন্দেহভাজন হিসেবে পুলিশের ধারনা—শনিবার চট্টগ্রাম পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

নগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে বায়েজিদ বোস্তামী থানার শীতল ঝরনা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলের পাশেই তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তিনি ঘটনার ‘মূলহোতা’হতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

হত্যার পর রাতে পাঁচলাইশ থানার এক এসআইকে দিয়ে পুলিশের পক্ষ থেকে প্রথমে মামলার করার সিদ্ধান্ত হলেও গত সোমবার বাবুল আক্তার নিজে বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় শিবিরের সাবেক এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার কাজে ব্যবহৃত মোটরসাইকেলের পেছনে থাকা মাইক্রোবাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এদিকে, মিতু হত্যায় আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার-আল-ইসলাম নিন্দা জানিয়েছে— এ তথ্য প্রকাশ করেছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

শুক্রবার সাইটের ওয়েবসাইটে আনসার-আল-ইসলামের বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়।

উল্লেখ, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ