ফেনীর সোনাগাজী উপজেলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ প্রকাশ গাব্বা মাসুদ (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
র্যা ব সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এনাম ড্রাইভারের বাড়িতে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে র্যা বের একটি টহল দল ওই বাড়িতে অভিযান চালায়। এসময় ডাকাতরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত মাসুদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যা ব জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দু’টি এলজি, দু’টি পিস্তল, চারটি রামদা উদ্ধার ও আরো এক ডাকাত সদস্যকে আটক করা হয়।
র্যা ব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত মাসুদ উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের ডা. নুর উল্লাহ সাহেব বাড়ির বাসিন্দা এবং যুবদল কর্মী।